সংবাদ

প্রিপেইড মিটার বাতিল ও ৪ দফা দাবিতে ‘স্তব্ধ’ রংপুর

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০২:৩২ পিএম

প্রিপেইড মিটার বাতিল ও ৪ দফা দাবিতে ‘স্তব্ধ’ রংপুর
ছবি : সংবাদ

বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিল, ডিমান্ড চার্জ প্রত্যাহার ও গ্রাহক হয়রানি বন্ধসহ চার দফা দাবিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) রংপুরে ‘স্তব্ধকরণ’ কর্মসূচি পালিত হয়েছে। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধা ঘণ্টার এই কর্মসূচিতে অচল হয়ে পড়ে পুরো নগরী। বিদ্যুৎ গ্রাহক ফোরামের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার সাধারণ মানুষ অংশ নেন।

কর্মসূচি চলাকালে রংপুর প্রেসক্লাবের সামনে থেকে শাপলা চত্বর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। নগরবাসী যে যেখানে ছিলেন, সেখানেই দাঁড়িয়ে এই প্রতিবাদ কর্মসূচির প্রতি সংহতি জানান। এর আগে বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে ও নেসকো (NESCO) কার্যালয় সংলগ্ন শাপলা চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শালবন এলাকার গৃহবধূ আফরোজা বেগম বলেন, ‘আগে ডিজিটাল মিটারে মাসে ৫০০ থেকে ৭০০ টাকা বিল আসত। এখন প্রিপেইড মিটারে ৫০০ টাকা রিচার্জ করলেই ডিমান্ড চার্জের নামে ৩০০ টাকা কেটে নেওয়া হচ্ছে। আমরা এই জুলুম মানি না, আমাদের আগের মিটার ফিরিয়ে দেওয়া হোক।’ বেসরকারি চাকরিজীবী রঞ্জিনা বেগম অভিযোগ করেন, নতুন সংযোগের ক্ষেত্রে নেসকো কর্তৃপক্ষ গ্রাহকদের প্রিপেইড মিটার নিতে বাধ্য করছে, যা অনভিপ্রেত।

বিদ্যুৎ গ্রাহক ফোরামের নেতারা অভিযোগ করেন, প্রিপেইড মিটারের মাধ্যমে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে। অবিলম্বে প্রিপেইড মিটার বাতিল, ডিমান্ড চার্জ প্রত্যাহার এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার দাবি জানান তারা।

প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্য দেন ফোরামের নেতা আনোয়ার হোসেন বাবলু, মমিনুল ইসলাম, রাজু বাঁশফোর, মোমিনা বেগম ও আশরাফি ইসলাম। অন্যদিকে শাপলা চত্বরের সমাবেশে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক দেলোয়ার হোসেন আরেফিন তিতু।

সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে দাবি মানা না হলে রংপুরের নেসকো কার্যালয় ঘেরাও করা হবে। প্রয়োজনে পুরো নগরী অনির্দিষ্টকালের জন্য অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

প্রিপেইড মিটার বাতিল ও ৪ দফা দাবিতে ‘স্তব্ধ’ রংপুর

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত