সংবাদ

৬ মাসের সন্তান রেখে না ফেরার দেশে মা

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০২:২৫ পিএম

৬ মাসের সন্তান রেখে না ফেরার দেশে মা
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখিপুরে সড়ক দুর্ঘটনায় ইমো (২২) নামের এক তরুণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সখিপুর-গোড়াই সড়কের বোয়ালী বাজারের উত্তর পাশে চামড়া পচা পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমোর ছয় মাস বয়সী একটি শিশুসন্তান রয়েছে।

নিহত ইমো উপজেলার রতনপুর পশ্চিমপাড়া গ্রামের পল্লী চিকিৎসক ইলিম উদ্দিনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ছয় মাসের শিশুসন্তানকে নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশায় করে সখিপুর শহরের দিকে যাচ্ছিলেন ইমো। পথে চামড়া পচা পুকুর এলাকায় পৌঁছালে চলন্ত অটোরিকশা থেকে মুখ বাইরে বের করে তিনি থুতু ফেলতে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি দ্রুতগামী যানবাহন তার মাথায় সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে শিশুসন্তানটি অক্ষত আছে।

স্থানীয়দের ধারণা, পাশ দিয়ে যাওয়া অন্য একটি অটোরিকশা তাকে চাপা দিয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক যানটি দ্রুত পালিয়ে যায়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

৬ মাসের সন্তান রেখে না ফেরার দেশে মা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখিপুরে সড়ক দুর্ঘটনায় ইমো (২২) নামের এক তরুণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সখিপুর-গোড়াই সড়কের বোয়ালী বাজারের উত্তর পাশে চামড়া পচা পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমোর ছয় মাস বয়সী একটি শিশুসন্তান রয়েছে।

নিহত ইমো উপজেলার রতনপুর পশ্চিমপাড়া গ্রামের পল্লী চিকিৎসক ইলিম উদ্দিনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ছয় মাসের শিশুসন্তানকে নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশায় করে সখিপুর শহরের দিকে যাচ্ছিলেন ইমো। পথে চামড়া পচা পুকুর এলাকায় পৌঁছালে চলন্ত অটোরিকশা থেকে মুখ বাইরে বের করে তিনি থুতু ফেলতে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি দ্রুতগামী যানবাহন তার মাথায় সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে শিশুসন্তানটি অক্ষত আছে।

স্থানীয়দের ধারণা, পাশ দিয়ে যাওয়া অন্য একটি অটোরিকশা তাকে চাপা দিয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক যানটি দ্রুত পালিয়ে যায়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত