সংবাদ

প্রার্থী হয়েও নিজেকে ভোট দিতে পারছেন না অলি আহমদ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০২:৪০ পিএম

প্রার্থী হয়েও নিজেকে ভোট দিতে পারছেন না অলি আহমদ
ছবি : সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য ব্যালটে নাম লিখে নতুন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে এই নির্বাচনে রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েও নিজের ভোট নিজে দিতে পারছেন না লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। মূলত জাতীয় সংসদের সদস্য না হওয়ার কারণেই তিনি এই সুযোগ হারাচ্ছেন।

অন্যদিকে, বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সংসদের নির্বাচিত সদস্য। ফলে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে নিজের ভোট নিজেই দিয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যরাই এই নির্বাচনের ভোটার। বর্তমান সংসদীয় কাঠামোতে ৩৪৯ জন সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন। তবে আদালতের রায়ে চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থী অযোগ্য ঘোষিত হওয়ায় বর্তমানে ওই আসনটি শূন্য রয়েছে।

সংসদের দলীয় অবস্থানের হিসেবে দেখা যায়, সাধারণ আসনে বিএনপির ২১১ জন এবং সংরক্ষিত আসনে ৩৬ জনসহ মোট ২৪৭ জন সদস্য রয়েছেন। জামায়াতের রয়েছে সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে ৮১ জন সদস্য। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), অন্যান্য ক্ষুদ্র দল ও স্বতন্ত্র সদস্যরাও ভোটার হিসেবে তালিকায় আছেন। এই গাণিতিক হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থীর বিজয় অনেকটা নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, গত ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বিকেলেই ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। তবে অদ্ভুত এক পরিস্থিতির মুখে অলি আহমদ; প্রতিদ্বন্দ্বী হয়েও সংসদ সদস্য না হওয়ায় ভোটার তালিকায় নিজের নাম না থাকায় নিজের পক্ষে একটি ভোট দেওয়ার সুযোগও তার নেই।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

প্রার্থী হয়েও নিজেকে ভোট দিতে পারছেন না অলি আহমদ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত