সংবাদ

একে একে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০২:৩৩ পিএম

একে একে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা
ছবি : সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদে চলছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরই মধ্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধী দলের সংসদ সদস্যরাও তদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিরোধী দলের নেতা শফিকুর রহমান ও উপনেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সদস্যরা একে একে ভোট দেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও আখতার হোসেনও তাদের ব্যালট পেপার নির্দিষ্ট বাক্সে জমা দিয়েছেন।

সংসদ কক্ষের ঠিক মাঝামাঝি জায়গায় একটি ব্যালট বাক্স রাখা হয়েছে। সেখানে একে একে ভোট দিতে দেখা যায় সংসদ সদস্য সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নিপুণ রায় চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন ও আমানউল্লাহ আমানসহ অন্যদের। ৩৪৯ জন সংসদ সদস্যের এই নির্বাচনে ভোটারদের পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

ভোটদানের বিশেষ নিয়ম

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, সংসদ সদস্যরা নিজ আসনে বসে সহকারী নির্বাচনী কর্মকর্তার কাছ থেকে ব্যালট সংগ্রহ করছেন। ব্যালটের মুড়ি অংশে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করার পর মূল ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নামের পাশে আবারও পূর্ণ নাম লিখে ভোট প্রদান করছেন। ব্যালটে সাধারণ স্বাক্ষরের পরিবর্তে সংসদ সদস্যদের পূর্ণ নাম লিখতে হচ্ছে। কোনো সংসদ সদস্য ভোটদানকালে সমস্যায় পড়লে চিফ হুইপ বা বিরোধী দলীয় চিফ হুইপের সহায়তা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

গণনা ও ফল প্রকাশ

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সংসদ কক্ষেই ভোট গণনা শুরু হবে। তবে সব সদস্য এর আগেই ভোট দেওয়া শেষ করলে নির্ধারিত সময়ের আগেও গণনা শুরু হতে পারে। প্রথমে বৈধ ও বাতিল ভোটের সংখ্যা হিসাব করা হবে এবং পরে প্রার্থীদের প্রাপ্ত বৈধ ভোট অনুযায়ী জয়ী ঘোষণা করবেন নির্বাচনী কর্মকর্তা। জয়ী প্রার্থীর নাম গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন।

নির্বাচন চলাকালীন সংসদ কক্ষের ভেতরে কোনো ধরনের প্রচারণা বা বক্তব্য প্রদান নিষিদ্ধ করা হয়েছে। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

একে একে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত