মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা চুরি ও প্রতারণার অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) গজারিয়া থানা-পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শামীম সৌরভ (৩২), বরগুনার আমতলীর শাকিব (২৫), নারায়ণগঞ্জের বন্দরের হাবিবুর (৪০) এবং মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর কাসেম ঢালী (৫০)।
পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে সাধারণ অটোরিকশা চালকদের বিভ্রান্ত করে আসছিল। সুযোগ বুঝে তারা চালকদের কাছ থেকে অটোরিকশা ছিনিয়ে নিয়ে চম্পট দিতেন। সম্প্রতি এ ধরনের বেশ কিছু অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের অবস্থান নিশ্চিত করা হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, ‘এই চক্রটি অত্যন্ত চতুর। তারা পুলিশ সেজে চালকদের সঙ্গে প্রতারণা করত। গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
চুরি হওয়া অটোরিকশা দুটি উদ্ধারের পর মালিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অটোরিকশা চোর চক্রের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন