সংবাদ

২৫টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইসিএবির সমঝোতা চুক্তি স্মারক সংশোধন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৫:৩৫ পিএম

২৫টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইসিএবির সমঝোতা চুক্তি স্মারক সংশোধন

​পেশাগত এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার মেলবন্ধন আরও জোরদার করার লক্ষ্যে দেশের ২৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারকের (এমওইউ) অ্যাডেনডাম সই করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর সিএ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সংশোধিত এই চুক্তিসমূহ স্বাক্ষরিত হয়। উচ্চশিক্ষায় অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পেশায় আগ্রহী করে তোলা এবং অ্যাকাউন্টিং ও ফিন্যান্স শিক্ষার মানোন্নয়নে যৌথভাবে কাজ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

​অনুষ্ঠানে উপস্থিত হয়ে আইসিএবির প্রেসিডেন্ট সাব্বীর আহমেদ এফসিএ, ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ রেদওয়ানুর রহমান এফসিএ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এবং ডিরেক্টর মাসুদ পারভেজ এফসিএ বক্তব্য দেন।

অনুষ্ঠানে আইসিএবি নেতৃবৃন্দ জানান, দেশে দক্ষ ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম পেশাজীবী গড়ে তুলতে হিসাব পেশা ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকরভাবে অবদান রাখবে।

​স্বাক্ষরিত এই অ্যাডেনডামের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা সিএ পাঠ্যক্রমে ‘ক্রেডিট ফর প্রায়র লার্নিং’ (সিপিএল) এবং বিষয়ভিত্তিক ছাড় (এক্সেম্পশন) পাওয়ার সুযোগ পাবেন। ফলে আগ্রহীরা অপেক্ষাকৃত দ্রুত সময়ে সিএ ডিগ্রি অর্জন করতে পারবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এই দ্বিমুখী সহযোগিতার ফলে কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং পার্ট কোয়ালিফাইড শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চতর পড়াশোনা ও গবেষণা কার্যক্রমে অংশ নেওয়ার সুনির্দিষ্ট সুযোগ পাবেন।

​কর্মসূচিতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটগুলো যৌথভাবে গবেষণা পরিচালনা ও পারস্পরিক জ্ঞান বিনিময় নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী এবং সিএ পেশাজীবীদের মধ্যে সমন্বয় বাড়বে বলে আশা করছে আইসিএবি।

প্রতিষ্ঠানটির মতে, এই পদক্ষেপ ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় পেশাগত শিক্ষার মান উন্নয়ন এবং উচ্চশিক্ষার সঙ্গে সিএ পেশার আন্তঃসম্পর্ক জোরদারে বিশেষ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

২৫টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইসিএবির সমঝোতা চুক্তি স্মারক সংশোধন

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত