সংবাদ

কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে কেন, জানালেন শিক্ষামন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:০১ পিএম

কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে কেন, জানালেন শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক মানদণ্ডে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কাঙ্ক্ষিত অবস্থান না পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

কিউএস বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সামনে আসতে না পারার পেছনে শিক্ষার্থীদের ঝরে পড়া, শিক্ষার উপযুক্ত পরিবেশ ও নিরাপত্তার ঘাটতিকে মূল কারণ হিসেবে দায়ী করেছেন তিনি।

সোমবার রাজধানীর হোটেল শেরাটনে অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত ‘বাংলাদেশ ফোরাম-২০২৬’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, "মনে প্রশ্ন এসেছে, আমার দেশের ইউনিভার্সিটি কেন কিউএস র‍্যাংকিংয়ে সামনে আসছে না। আমরা আন্তর্জাতিকভাবে রেটিং সমস্যায় পড়ছি স্টুডেন্টরা ঝরে পড়ার কারণে।"

দেশে বিদেশি শিক্ষার্থী আশানুরূপ না আসার পেছনে পরিবেশগত সীমাবদ্ধতা ও নিরাপত্তার বিষয়টি প্রধান অন্তরায় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, "বাংলাদেশে ফরেন স্টুডেন্টরা পড়ালেখা করতে আসে না পরিবেশ ও নিরাপত্তার কারণে।"

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে যাচ্ছেন, তারা সেখানে অত্যন্ত ভালো ফলাফল করছেন। অথচ উপযুক্ত আকর্ষণ ও সুযোগ-সুবিধার অভাবে বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীদের টেনে আনতে পারছে না।

বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নে র‍্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, "আমাদের কিউএস রেটিং প্রয়োজন, তাহলে আমরা স্ট্যান্ডার্ডাইজড হবো।"

বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কেন পিএইচডি প্রোগ্রাম এলাও করা হয় না। প্রবলেমটা কোথায়? ১৯৯২ সালে শুরু হয়েছে, এখন ২০২৬।"

উচ্চশিক্ষায় গবেষণার অপরিহার্যতা এবং দেশের মেধা ব্যবহারের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, "আমাদের ক্রসবর্ডার শিক্ষা, প্রাইভেট ইউনিভার্সিটিতে গবেষণা দরকার। শিক্ষকের কোনো সংকট দেখছি না। হাজারো গবেষক আছে যারা মেড ইন বাংলাদেশ।"

সমৃদ্ধ ও আধুনিক উচ্চশিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "প্লিজ সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়তে হবে।"

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে কেন, জানালেন শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত