সংবাদ

ঘাস কাটার যন্ত্র চালু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:০১ এএম

ঘাস কাটার যন্ত্র চালু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
ছবি : সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ঘাস কাটার বৈদ্যুতিক যন্ত্র চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখ (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বারেক শেখ ওই গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল চারটার দিকে নিজ বাড়িতে বৈদ্যুতিক যন্ত্র দিয়ে ঘাস কাটছিলেন বারেক শেখ। একপর্যায়ে বিদ্যুৎ চলে গেলে তিনি যন্ত্রটি বন্ধ করে রাখেন। কিছুক্ষণ পর বিদ্যুৎ এলে তিনি পুনরায় যন্ত্রটি চালু করতে যান। এ সময় যন্ত্রের বৈদ্যুতিক তারের সংস্পর্শে পাশে থাকা টিনের বেড়াটি বিদ্যুতায়িত হয়ে যায়। অসাবধানতাবশত বারেক শেখ ওই বেড়া স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঘাস কাটার যন্ত্র চালু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ঘাস কাটার বৈদ্যুতিক যন্ত্র চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখ (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বারেক শেখ ওই গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল চারটার দিকে নিজ বাড়িতে বৈদ্যুতিক যন্ত্র দিয়ে ঘাস কাটছিলেন বারেক শেখ। একপর্যায়ে বিদ্যুৎ চলে গেলে তিনি যন্ত্রটি বন্ধ করে রাখেন। কিছুক্ষণ পর বিদ্যুৎ এলে তিনি পুনরায় যন্ত্রটি চালু করতে যান। এ সময় যন্ত্রের বৈদ্যুতিক তারের সংস্পর্শে পাশে থাকা টিনের বেড়াটি বিদ্যুতায়িত হয়ে যায়। অসাবধানতাবশত বারেক শেখ ওই বেড়া স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত