পিরোজপুরের কচা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ভারতীয় শাড়িবোঝাই একটি ট্রলার জব্দ করা গেলেও কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ভেতরে থাকা চোরাকারবারিরা পালিয়ে যায়।
শনিবার (৩ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল বরগুনার পাথরঘাটা উপজেলার মধ্য চরদোয়ানি ইউনিয়নসংলগ্ন বলেশ্বর নদীতে অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন ট্রলার দেখতে পেয়ে কোস্ট গার্ডের টহল দল সেটিকে ধাওয়া করে। পরে পিরোজপুর সদর উপজেলার পুরাতন বেকুটিয়া ফেরিঘাটসংলগ্ন কুমিরমারা এলাকায় ট্রলারটি আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আটক করা ‘এফবি হাজী পেয়ার’ নামের ট্রলারটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিটি বস্তায় ৯০ থেকে ১০০টি করে শাড়ি রয়েছে। তবে উদ্ধার করা শাড়ির সঠিক সংখ্যা ও আনুমানিক বাজারমূল্য চূড়ান্ত গণনার পর জানা যাবে।
পিরোজপুর সদর উপজেলার অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান জানান, কোস্ট গার্ড ও পিরোজপুর সদর থানা–পুলিশের যৌথ প্রচেষ্টায় এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। মালামাল গণনা ও তালিকাভুক্ত করার কাজ চলছে, তা শেষ হলে সঠিক পরিমাণ ও মূল্যের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আশরাফুল আলম বলেন, বলেশ্বর নদী থেকে ধাওয়া করে কচা নদীর বেকুটিয়া এলাকা থেকে ট্রলারটি জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে ট্রলারে থাকা পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার করা শাড়ি জব্দ করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন