সাতক্ষীরায় চলতি বোরো মৌসুমে সরকারিভাবে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করে ১৯ হাজার ৬৪৯ দশমিক ৫৫০ টন চাল সংগ্রহ করা হয়েছে। প্রতি কেজি ৪৯ টাকা দরে সংগৃহীত এই চালের মোট বাজারমূল্য দাঁড়িয়েছে ৯৬ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৯৫০ টাকা। গত বছরের তুলনায় চলতি মৌসুমে জেলায় চাল সংগ্রহ প্রায় ৪০ শতাংশ বেড়েছে।
সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে জেলার সাতটি উপজেলার জন্য চাল সংগ্রহের নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে সদর উপজেলায় ১০ হাজার ১৫৬ দশমিক ৭০ টন, কলারোয়ায় ১ হাজার ২১৪ টন, দেবহাটায় ১ হাজার ২৭৩ টন, কালিগঞ্জে ৬৭৫ টন, শ্যামনগরে ১৪২ টন, আশাশুনিতে ১৭৫ দশমিক ৯৮০ টন এবং তালা উপজেলায় ৬ হাজার ১৩ দশমিক ৫৬০ টন চাল সংগ্রহ করা হয়। সরকার থেকে প্রতি কেজি মোটা জাতের বোরো চালের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৪৯ টাকা।
জেলা খাদ্য বিভাগ জানায়, গত ১৫ মে শুরু হওয়া এই চাল সংগ্রহ অভিযান নির্ধারিত মেয়াদের মধ্যেই শতভাগ অর্জন নিশ্চিত করে শেষ হয়। এর আগের বোরো মৌসুমে জেলায় ১১ হাজার ৯৫৩ টন চাল সংগ্রহ করা হয়েছিল, যার মোট মূল্য ছিল ৫৮ কোটি ৫৬ লাখ টাকা। সেই হিসাবে এবার জেলায় চাল সংগ্রহ বেড়েছে ৭ হাজার ৬৯৬ দশমিক ৫৫ টন।
সাতক্ষীরা জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মো. ওমর ফারুক বলেন, সরকারি নির্দেশনা মেনে জেলার সাতটি উপজেলার ২৪৭টি নিবন্ধিত মিলমালিকের কাছ থেকে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে চাল কেনা হয়েছে। চালের গুণগত মান ও পুষ্টি সঠিক ছিল কি না, তা কড়া নজরদারিতে রাখা হয়েছিল। সরকারি গুদামে যাতে কোনোভাবেই নিম্নমানের চাল সরবরাহ করা না যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাদের কঠোর বার্তা দেওয়া হয়েছিল।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন