সংবাদ

বিদ্যুৎ সংযোগের দাবিতে রাস্তায় অটোরিকশাচালকেরা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১২:১৫ পিএম

বিদ্যুৎ সংযোগের দাবিতে রাস্তায় অটোরিকশাচালকেরা
ছবি : সংগৃহীত

ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকেরা। এতে পল্টন-কদম ফোয়ারা ও তোপখানা রোড এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা।

সোমবার (৫ অক্টোবর) সকালে কয়েক শ অটোরিকশাচালক রাজপথে নেমে অবস্থান নেন এবং অবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারী চালকদের অভিযোগ, অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ হঠাৎ বিচ্ছিন্ন করে দেওয়ায় তারা গাড়ি রাস্তায় নামাতে পারছেন না। এতে তাদের দৈনিক আয় বন্ধ হয়ে দৈনন্দিন জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। দ্রুত সমস্যার সমাধান ও বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

অবরোধের পর খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালান।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বিদ্যুৎ সংযোগের দাবিতে রাস্তায় অটোরিকশাচালকেরা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকেরা। এতে পল্টন-কদম ফোয়ারা ও তোপখানা রোড এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা।

সোমবার (৫ অক্টোবর) সকালে কয়েক শ অটোরিকশাচালক রাজপথে নেমে অবস্থান নেন এবং অবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারী চালকদের অভিযোগ, অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ হঠাৎ বিচ্ছিন্ন করে দেওয়ায় তারা গাড়ি রাস্তায় নামাতে পারছেন না। এতে তাদের দৈনিক আয় বন্ধ হয়ে দৈনন্দিন জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। দ্রুত সমস্যার সমাধান ও বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

অবরোধের পর খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালান।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত