সংবাদ

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১১:২৮ এএম

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি : সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে জারা নামের ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার লাঙ্গলঝাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জারা ওই এলাকার ব্যবসায়ী আনিস হোসেনের ছোট মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বাড়ির সবার অগোচরে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু জারা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশু জারার অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে জারা নামের ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার লাঙ্গলঝাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জারা ওই এলাকার ব্যবসায়ী আনিস হোসেনের ছোট মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বাড়ির সবার অগোচরে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু জারা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশু জারার অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত