গাজীপুরের কাপাসিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মো. আতাউর রহমান (৬০) নামের এক অটোরিকশা চালক। ছেলের এই নির্মম মৃত্যুর খবর সইতে না পেরে বাড়িতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (স্ট্রোক) হয়ে মারা গেছেন বৃদ্ধ মা জহুরা খাতুন (৭৫)। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আতাউর রহমান প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে অটোরিকশা নিয়ে উপার্জনের জন্য বাড়ি থেকে বের হন। সন্ধ্যার পর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ ছিল না। রাত আটটার দিকে মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে শিমুলতলী সড়কে একজনের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। স্বজনরা ঘটনাস্থলে গিয়ে আতাউরের মরদেহ শনাক্ত করেন। বাড়িতে এই খবর পৌঁছানো মাত্রই বৃদ্ধ মা জহুরা খাতুন শোকে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার সময় আতাউরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে দ্রুত অভিযানে নামে পুলিশ ও পিবিআই। পিবিআই গাজীপুরের নেতৃত্বে বৃহস্পতিবার রাতেই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা রাকিবুল হাসান নাঈমসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন