সংবাদ

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন নতুন রাষ্ট্রপতি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৭:৫৭ পিএম

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন নতুন রাষ্ট্রপতি
শপথ গ্রহণ করছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

বঙ্গভবনের দরবার হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন সদস্যদের শপথ পড়ালেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শপথ নেওয়া পূর্ণমন্ত্রী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের এমপি আবদুল মঈন খান, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বাংলাদেশ জাতীয় পাটির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। আর বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে মন্ত্রী হয়েছেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়ান।

রাষ্ট্রপতির শপথগ্রহণ শেষ হতেই একই স্থানে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান শুরু হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠান পরিচালনা করেন।

শপথ অনুষ্ঠানে ১ হাজার দুশ’র বেশি অতিথি উপস্থিত ছিলেন।

ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়–এর দায়িত্ব দেওয়া হয়েছে। এই মন্ত্রণালয়টি আগে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি এখন রাষ্ট্রপতি হয়েছেন। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সাচিং প্রু জেরী হয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়–এর মন্ত্রী। মোহাম্মদ শামীম কায়সার লিংকন পেয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী–এর দায়িত্ব।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হয়। এতে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের অলি আহমদ পান ৮৮ ভোট। এরই ধারাবাহিকতায় আজ রাষ্ট্রপতির শপথের সঙ্গে সঙ্গেই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন হলো।

নতুন সদস্য যুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার সদস্যসংখ্যা এখন ৫৪-এ দাঁড়িয়েছে। 

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। বঙ্গভবনের আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়। ফুটপাত থেকে অবৈধ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়। নিরাপত্তায় কাজ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শপথের আগেই নতুন মন্ত্রীদের জন্য পরিবহন অধিদপ্তর থেকে গাড়ি প্রস্তুত রাখা হয়েছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন নতুন রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত