মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তার ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সংসদ সচিবালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের (আইন প্রণয়ন শাখা-২) সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট (শুক্রবার) রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন। ফলে ওই তারিখ থেকেই তার ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকাটি শূন্য হয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, আসনটি শূন্য হওয়ার বিষয়ে গেজেট প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া পরবর্তী উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠানো হয়েছে।
পাশাপাশি প্রজ্ঞাপনটির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয় এবং বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
/

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন