বঙ্গভবনের দরবার হলে শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার ছয় নতুন সদস্য। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়াবেন। শপথ নেওয়া ছয়জনের মধ্যে চারজন পূর্ণমন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। মন্ত্রী হিসেবে ড. আবদুল মঈন খান পাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ পাচ্ছেন তথ্য মন্ত্রণালয়, সাচিং প্রু জেরী পাচ্ছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং এম রশিদুজ্জামান মিল্লাত পাচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির পাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয় আর মোহাম্মদ শামীম কায়সার লিংকন পাচ্ছেন ধর্ম মন্ত্রণালয়।
নতুন ছয় সদস্য যুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়াল ৫৬-এ। এখন পর্যন্ত প্রধানমন্ত্রীসহ মন্ত্রী রয়েছেন ২৮ জন এবং প্রতিমন্ত্রী ২৭ জন।
এছাড়া প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন, যাদের পাঁচজন মন্ত্রী ও পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তবে তাঁরা মন্ত্রিসভার সদস্য নন।
গত ফেব্রুয়ারিতে বিএনপি ও বিজেপিসহ কয়েকটি দলের জোট সরকার গঠনের পর মন্ত্রিসভা ধাপে ধাপে সম্প্রসারিত হচ্ছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার শপথের সঙ্গেই নতুন মন্ত্রীদের যোগদান হলো।
শপথের আগেই নতুনদের জন্য পরিবহন অধিদপ্তর থেকে ছয়টি গাড়ি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং এলাকার ফুটপাত পরিষ্কার করে অবৈধ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন