সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমে গতিশীলতা আনতে মন্ত্রিসভার কলেবর বৃদ্ধি করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন চারজন সদস্য। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর নতুন এই মন্ত্রীরা শপথ নিতে পারেন।
মন্ত্রিপরিষদ বিভাগ ও সরকারি যানবাহন অধিদপ্তর (জিএডি) সূত্রে জানা গেছে, নতুন সদস্য হিসেবে শপথ নিতে ডাক পাওয়া চার নেতা হলেন–বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
ইতিমধ্যে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য সরকারি যানবাহন অধিদপ্তর থেকে পতাকাবাহী গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী চালকসহ পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুধু নতুন সদস্য অন্তর্ভুক্তিই নয়, মন্ত্রিসভার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল আসতে পারে। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; কৃষি; খাদ্য; তথ্য ও সম্প্রচার এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন বা পরিবর্তনের জোরালো সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ওই পদটি বর্তমানে শূন্য রয়েছে। গুঞ্জন উঠেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে এই মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে অথবা পূর্ণ মন্ত্রী হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হতে পারে। এছাড়া পদত্যাগ করা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের স্থলাভিষিক্ত কে হচ্ছেন, তা নিয়েও জল্পনা চলছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় আসে বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভায় ২৩ জন মন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং ১০ জন উপদেষ্টা রয়েছেন।
\

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন