সংবাদ

পেলের ঐতিহাসিক ক্লাব

নিউ ইয়র্ক কসমসে যোগ দিচ্ছেন শামিত সোম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৫:৩৫ পিএম

নিউ ইয়র্ক কসমসে যোগ দিচ্ছেন শামিত সোম

আমেরিকান ফুটবলের ইতিহাস ও ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িয়ে আছে নিউ ইয়র্ক কসমসের নাম। যে ক্লাবের সবুজ জার্সি একসময় গ গায়ে জড়িয়ে মাঠ মাতিয়েছেন বিশ্ব ফুটবলের দুই মহাতারকা— ব্রাজিলের কালো মানিক পেলে এবং জার্মানির ফুটবল সম্রাট ফ্রাঞ্জ বেকনবাওয়ার, সেই বিখ্যাত মার্কিন ক্লাবটিতেই এখন শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়।

ইতিহাসখ্যাত এই ক্লাবে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার শামিত সোম। গুঞ্জন সত্যি হলে এটি হতে যাচ্ছে লাল-সবুজ ফুটবলের জন্য এক অনন্য ও ঐতিহাসিক ঘটনা।

কানাডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম জনপ্রিয় ক্লাব ক্যাভালরি এফসিতে টানা তিন বছর নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন শামিত। তবে চলতি বছরের জানুয়ারিতে ক্লাবটির সাথে চুক্তি শেষ করে নতুন দল খুঁজছিলেন এই মিডফিল্ডার। অবশেষে সম্প্রতি ফুটবলাঙ্গনে জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, আমেরিকান ঐতিহ্যবাহী ক্লাব নিউ ইয়র্ক কসমসের সাথে চুক্তি চূড়ান্ত করে ফেলেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়তেই ক্রীড়ামোদী বাঙালিদের মাঝে তুমুল আগ্রহের সৃষ্টি হয়েছে। যদিও নতুন চুক্তির বিষয়টি নিয়ে এখনো ক্লাব কিংবা ফুটবলার শামিত সোমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে ফুটবল সংশ্লিষ্টদের মতে আনুষ্ঠানিক ঘোষণা কেবল সময়ের ব্যাপার।

যুক্তরাষ্ট্রের তৃতীয় স্তরের লিগ 'ইউএসএল লিগ ওয়ানে' বর্তমানে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিশ্ব ফুটবলে নিউ ইয়র্ক কসমসের ইতিহাস বেশ সমৃদ্ধ। ১৯৭০-এর দশকে যখন ফুটবলের জাদুকর পেলে এবং জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রাঞ্জ বেকনবাওয়ার এই ক্লাবে খেলতেন, তখন পুরো বিশ্বের নজর ছিল ক্লাবটির ওপর। কানাডায় জন্মগ্রহণকারী বাংলাদেশি বংশোদ্ভূত শামিত সোম আন্তর্জাতিক অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

অতীতে কানাডার জাতীয় দলের হয়ে মাঠে নামলেও, নাড়ির টানে তিনি বেছে নেন বাংলাদেশের নাগরিকত্ব। ২০২৫ সালে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে অভিষেক ঘটে এই মিডফিল্ডারের এবং ইতোমধ্যে দেশের হয়ে আন্তর্জাতিক গোলও ঝুলিতে পুরেছেন তিনি। ঐতিহ্যবাহী এই ক্লাবে তার অন্তর্ভুক্তির খবর বাংলাদেশ ফুটবলের জন্য এক নতুন রোমাঞ্চ নিয়ে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২২ আগস্ট ২০২৬

নিউ ইয়র্ক কসমসে যোগ দিচ্ছেন শামিত সোম

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত