ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স। রবি বোপারার বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশকে হারিয়ে ২৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংলিশরা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। দলের পক্ষে রনি তালুকদার ৩৭ বলে ৪৪ রান করে ভিত গড়ে দেন। তিনে নেমে ফজলে মাহমুদ রাব্বি ১৬ বলে ২৬ এবং শেষ দিকে আবু জায়েদ চৌধুরী রাহির মাত্র ১৬ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে লড়াই করার মতো রান সংগ্রহ করে দল। ইংল্যান্ডের পক্ষে বল হাতে সামিত প্যাটেল ৪টি এবং রায়ান সাইডবটম ২টি উইকেট শিকার করেন।
১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স। ওপেনার ডেভিড মালান ১১ বলে ১৮ এবং জেসন রয় ৯ বলে ১৫ রান করে আউট হলেও অন্য প্রান্ত আগলে রাখেন রবি বোপারা। ১৫ বলে ১২ রান করে সামিত প্যাটেল বিদায় নিলেও ফিল মাস্টার্ডকে সঙ্গে নিয়ে বাংলাদেশ দলের বোলারদের ওপর রীতিমতো চড়াও হন বোপারা।
শেষ দিকে মাস্টার্ডের ১৭ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস এবং বোপারার ৪৫ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংসে সহজ জয় পায় ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে আবু জায়েদ রাহি, এনামুল হক জুনিয়র ও জিয়াউর রহমান একটি করে উইকেট অর্জন করেন।
/

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন