সংবাদ

প্রথমবার ‘ক্রাইম পেট্রোল’ সঞ্চালনায় অজয় দেবগন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৮:৫২ পিএম

প্রথমবার ‘ক্রাইম পেট্রোল’ সঞ্চালনায় অজয় দেবগন

বলিউডে দীর্ঘদিন ধরে অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন অজয় দেবগন। এবার প্রথমবারের মতো জনপ্রিয় অপরাধভিত্তিক টেলিভিশন অনুষ্ঠান ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাকে।

আগামী ৩১ আগস্ট থেকে শুরু হচ্ছে ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজন। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘ক্রাইম পেট্রোল–ক্রাইম কা কারেন্ট সিজন’ প্রচার হবে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও সনি লিভ-এ।

নতুন মৌসুমে দেশের আলোচিত ও চাঞ্চল্যকর বিভিন্ন অপরাধের ঘটনা তুলে ধরা হবে। অজয় দেবগনের উপস্থাপনা ও কণ্ঠে এসব ঘটনার বিভিন্ন দিকের পাশাপাশি দর্শকদের জন্য থাকবে সচেতনতার গুরুত্বপূর্ণ বার্তাও।

সম্প্রতি প্রকাশিত অনুষ্ঠানের প্রোমোতে অজয় দেবগন দর্শকদের ভয় না পেয়ে চারপাশের মানুষ ও পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, “আমি আপনাদের সঙ্গে থাকব।”

‘ক্রাইম পেট্রোল’-এর সঙ্গে যুক্ত হওয়াকে বড় দায়িত্ব হিসেবে দেখছেন অজয়। তার মতে, অনুষ্ঠানটি শুধু অপরাধের ঘটনা তুলে ধরে না, বরং মানুষকে সচেতনও করে। বিশেষ করে কাছের মানুষদের প্রতি বিশ্বাস এবং আশপাশের পরিবেশ সম্পর্কে সতর্ক থাকার বিষয়টিও এখানে গুরুত্ব পায়।

নতুন সিজন প্রসঙ্গে অজয় দেবগন বলেন, এবার এমন কিছু ঘটনা তুলে ধরা হবে, যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। এসব ঘটনা দর্শকদের ভয় দেখানোর জন্য নয়; বরং কঠিন পরিস্থিতিতে কীভাবে সচেতন ও নিরাপদ থাকা যায়, সে বিষয়ে শিক্ষা দেওয়াই অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য।

আগামী ৩১ আগস্ট থেকে প্রতি সোমবার রাত ১০টা ৩০ মিনিটে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও সনি লিভ-এ প্রচার হবে ‘ক্রাইম পেট্রোল–ক্রাইম কা কারেন্ট সিজন’। প্রথমবার সঞ্চালকের ভূমিকায় অজয় দেবগনের উপস্থিতি অনুষ্ঠানটিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২২ আগস্ট ২০২৬

প্রথমবার ‘ক্রাইম পেট্রোল’ সঞ্চালনায় অজয় দেবগন

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত