সংবাদ

জমি নিয়ে বিবাদ : ভাই-ভাতিজার হাতে কৃষক খুন

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:২৬ এএম

জমি নিয়ে বিবাদ : ভাই-ভাতিজার হাতে কৃষক খুন
ছবি : সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমা ও পারিবারিক কলহের জেরে এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই আপন চাচাতো ভাই ও ভাতিজার বিরুদ্ধে। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মাঠে এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম তবিবার হোসেন (৪৫)। তিনি ওই গ্রামের নবিছদ্দিন মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জমিজমা ও পারিবারিক নানা বিষয় নিয়ে তবিবার হোসেনের সঙ্গে তার চাচাতো ভাই উজির মন্ডলের দীর্ঘদিনের বিরোধ ছিল। রোববার সকালে এ নিয়ে তবিবার ও উজিরের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উজির মন্ডল ও তার ছেলে শাকিল ক্ষিপ্ত হয়ে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তবিবারের ওপর চড়াও হন। তাদের উপর্যুপরি আঘাতে তবিবারের মাথা ও শরীরের বিভিন্ন স্থান মারাত্মক জখম হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত চাচাতো ভাই উজির মন্ডল ও ভাতিজা শাকিল বাড়ি ছেড়ে পালিয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

জমি নিয়ে বিবাদ : ভাই-ভাতিজার হাতে কৃষক খুন

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমা ও পারিবারিক কলহের জেরে এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই আপন চাচাতো ভাই ও ভাতিজার বিরুদ্ধে। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মাঠে এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম তবিবার হোসেন (৪৫)। তিনি ওই গ্রামের নবিছদ্দিন মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জমিজমা ও পারিবারিক নানা বিষয় নিয়ে তবিবার হোসেনের সঙ্গে তার চাচাতো ভাই উজির মন্ডলের দীর্ঘদিনের বিরোধ ছিল। রোববার সকালে এ নিয়ে তবিবার ও উজিরের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উজির মন্ডল ও তার ছেলে শাকিল ক্ষিপ্ত হয়ে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তবিবারের ওপর চড়াও হন। তাদের উপর্যুপরি আঘাতে তবিবারের মাথা ও শরীরের বিভিন্ন স্থান মারাত্মক জখম হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত চাচাতো ভাই উজির মন্ডল ও ভাতিজা শাকিল বাড়ি ছেড়ে পালিয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত