সংবাদ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:১০ পিএম

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে
উইং কমান্ডার সাইফুর রহমান ও বিএনপি নেতা ইলিয়াস আলী। ছবি : সংগৃহীত

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে রোববার (২৩ আগোশ্ত) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। 

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, রোববার সকালে সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করার পর তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে। এর আগে গত ৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তারা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় এই সেনা কর্মকর্তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন। 

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুমের মামলায় তার সাবেক দেহরক্ষী ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের সাক্ষ্যে উইং কমান্ডার সাইফুর রহমানের নাম উঠে আসে। সাক্ষ্যে ইমরুল কায়েস উল্লেখ করেন, ২০১২ সালে ইলিয়াস আলী গুম হওয়ার আগে মহাখালী এলাকায় পরিচালিত একটি অভিযানে জিয়াউল আহসানের সঙ্গে সাইফুর রহমানও উপস্থিত ছিলেন। 

২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। তিনি সিলেট-২ আসন থেকে দুই মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তার নিখোঁজ রহস্য উদঘাটনে তদন্ত চলছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে রোববার (২৩ আগোশ্ত) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। 

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, রোববার সকালে সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করার পর তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে। এর আগে গত ৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তারা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় এই সেনা কর্মকর্তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন। 

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুমের মামলায় তার সাবেক দেহরক্ষী ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের সাক্ষ্যে উইং কমান্ডার সাইফুর রহমানের নাম উঠে আসে। সাক্ষ্যে ইমরুল কায়েস উল্লেখ করেন, ২০১২ সালে ইলিয়াস আলী গুম হওয়ার আগে মহাখালী এলাকায় পরিচালিত একটি অভিযানে জিয়াউল আহসানের সঙ্গে সাইফুর রহমানও উপস্থিত ছিলেন। 

২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। তিনি সিলেট-২ আসন থেকে দুই মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তার নিখোঁজ রহস্য উদঘাটনে তদন্ত চলছে। 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত