সংবাদ

স্বামীর মৃত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির নির্দেশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৬:৫০ পিএম

স্বামীর মৃত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির নির্দেশ
ডা. দীপু মনি

কারাগারে আটক সাবেক সমাজকল্যাম ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে মানবিক বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (১৯ আগস্ট) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। এর আগে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবারের পক্ষে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করা হয়।

দুপুর পৌনে ২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলি নেওয়াজ মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে প্যারোলে মুক্তির আবেদন জমা দেন।

এদিন দুপুর ১২টার দিকে তিনি মায়ের সঙ্গে দেখা করতে মুন্সীগঞ্জ জেলা কারাগারে যান।

দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর মানবিক কারণে ডা. দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছে।

চার দিনের প্যারোলে মুক্তি চাওয়া হলেও জেলা প্রশাসন এক দিনের প্যারোল মঞ্জুর করেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন তিনি।

স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর বুধবার কারাগারে থাকা মা ডা. দীপু মনির সঙ্গে দেখা করতে যান তার মেয়ে তানি দিপাবলি নেওয়াজ। একই সঙ্গে প্যারোলে মুক্তির বিষয়ে মায়ের পরামর্শ নেন তিনি।

পারিবারিক সূত্র জানায়, দীপু মনি প্যারোলে বেরিয়ে স্বামীর জানাজা ও দাফন সম্পন্ন করবেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে আবার কারাগারে ফিরে যেতে হবে তাকে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

স্বামীর মৃত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির নির্দেশ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত