হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে সোমবার আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। এদিন আদালতে খায়রুল হকের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোহাম্মদ মোতাহার হোসেন সাজু এবং তাকে সহযোগিতা করেন আইনজীবী মোনায়েম নবী শাহীন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
আইনজীবীরা জানান, গত ১০ আগস্ট বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলার হাইকোর্ট খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন। তার আগে পৃথক আটটি মামলায় জামিন পাওয়ার পর বনানী থানার মামলায় তাকে গ্রেফতার দেখাতে গত ২ জুলাই আদালতে আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ জুলাই তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে ২৭ জুলাই নিম্ন আদালতে জামিন আবেদন নামঞ্জুর হলে গত ৯ আগস্ট হাইকোর্টে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর মহাখালীর সেতু ভবনের সামনে আন্দোলনকারীরা অবস্থান নেন। সেখান থেকে শাহবাগের দিকে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এই হামলায় উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে এ ঘটনায় উজ্জ্বল মিয়া বাদী হয়ে বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন