সংবাদ

এনএসআইয়ের তিন নতুন পরিচালক

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৫:২৮ পিএম

এনএসআইয়ের তিন নতুন পরিচালক
ছবি : সংগৃহীত

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরে (এনএসআই) প্রেষণে তিনজন কর্মকর্তাকে পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। ডিআইজি পদমর্যাদার দুই পুলিশ কর্মকর্তা ও সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেলকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তার মধ্যে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামকে এনএসআইয়ের পরিচালক পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এসবির ডিআইজি ড. মোহাম্মদ আবদুল কাদিরকে এনএসআইয়ের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোনায়ার হোসেনকে এনএসআইয়ের পরিচালক পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

এনএসআইয়ের তিন নতুন পরিচালক

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরে (এনএসআই) প্রেষণে তিনজন কর্মকর্তাকে পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। ডিআইজি পদমর্যাদার দুই পুলিশ কর্মকর্তা ও সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেলকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তার মধ্যে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামকে এনএসআইয়ের পরিচালক পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এসবির ডিআইজি ড. মোহাম্মদ আবদুল কাদিরকে এনএসআইয়ের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোনায়ার হোসেনকে এনএসআইয়ের পরিচালক পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত