দেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও সঠিক মূল্য নির্ধারণের লক্ষে সৌরবিদ্যুৎভিত্তিক বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ বিক্রির ট্যারিফ ইউনিটপ্রতি ৬ টাকা ৪৮ পয়সা করার সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি।
সুপারিশ অনুযায়ী, সৌরভিত্তিক বাণিজ্যিক কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের সর্বোচ্চ ২০ শতাংশ বিতরণকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রির ক্ষেত্রে এই নির্ধারিত ট্যারিফ প্রযোজ্য হবে।
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এক গণশুনানিতে কারিগরি মূল্যায়ন কমিটির পক্ষ থেকে এই প্রস্তাব পেশ করা হয়। শুনানি শেষে বিইআরসির কমিশন সব পক্ষের যুক্তি ও লিখিত মতামত পর্যালোচনা করে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ট্যারিফ ঘোষণা করবে।
বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদসহ কমিশনের সদস্য এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই শুনানিতে সংশ্লিষ্ট সব পক্ষকে তাদের সুনির্দিষ্ট লিখিত মতামত জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদনের হিসাব অনুযায়ী, সৌর বিদ্যুৎকেন্দ্রগুলোর নিট স্থায়ী সম্পদের মূল্য ৩২৬ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা এবং নিয়ন্ত্রক কার্যকরী মূলধন ৪৪ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা ধরে মোট মূল্যভিত্তি নির্ধারণ করা হয়েছে ৩৭০ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকা। এর ওপর ৮ দশমিক ৯৬ শতাংশ হারে প্রস্তাবিত মুনাফা দাঁড়ায় ৩৩ কোটি ২২ লাখ টাকা।
এছাড়া জনবল, মেরামত ও সাধারণ ব্যয় বাবদ ১১ কোটি ২১ লাখ এবং অবচয় বাবদ ১৫ ৩৩ লাখ টাকা ধরে মোট রাজস্ব চাহিদা ৫৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য আয় বাদ দিয়ে নিট রাজস্ব চাহিদা দাঁড়িয়েছে ৫৯ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা। কেন্দ্রগুলোর বার্ষিক নিট উৎপাদন ৯ কোটি ১৮ লাখ ৪০ হাজার ইউনিট ধরে প্রতি ইউনিটের ট্যারিফ ৬ টাকা ৪৮ পয়সা প্রস্তাব করা হয়।
শুধু দিনের বেলা নয়, গ্রাহকের চাহিদা অনুযায়ী রাতেও বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে বিশেষ সুপারিশ করেছে কমিটি। এজন্য বিদ্যুৎকেন্দ্রগুলোতে তাদের মোট উৎপাদন সক্ষমতার ১০ থেকে ২০ শতাংশ ক্ষমতার ব্যাটারি বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থা (বিইএসএস) স্থাপনের কথা বলা হয়েছে। এই ব্যবস্থা কার্যকর হলে দিনে উৎপাদিত সৌরবিদ্যুৎ ব্যাটারিতে জমা রেখে রাতে ব্যবহার করা সম্ভব হবে, যা সৌরবিদ্যুতের নির্ভরযোগ্যতা বহুলাংশে বাড়িয়ে দেবে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন