সংবাদ

মাঝনদীতে ট্রলার ডুবি, পর্যটকদের অলৌকিক রক্ষা!

প্রতিনিধি, বাগেরহাট
প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:০৫ পিএম

মাঝনদীতে ট্রলার ডুবি, পর্যটকদের অলৌকিক রক্ষা!
ডুবন্ত ট্রলার থেকে পর্যটকদের বাঁচাল কোস্টগার্ড। ছবি : সংবাদ

সুন্দরবনের হাড়বাড়িয়া ও সিঙ্ঘেরটেক সংলগ্ন নদীতে পর্যটকবাহী একটি ট্রলারের তলা ফেটে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা মাঝিসহ ৯ জন পর্যটক মাঝনদীতে ভাসতে থাকেন। পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন পেয়ে দ্রুত অভিযানে নামে কোস্টগার্ড ও নৌ-পুলিশ। প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় সবাইকে জীবিত ও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধার হওয়া পর্যটকরা সবাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী এলাকা থেকে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন।

৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার জানান, রবিবার (২৩ আগস্ট) দুপুরে এক ব্যক্তি ফোন করে জানান যে তার ভাইসহ মোট আটজন পর্যটক সুন্দরবন ভ্রমণে গেছেন। ভ্রমণের এক পর্যায়ে বাগেরহাট অংশের সিঙ্ঘেরটেক এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রলারটির তলা ফেটে পানি উঠতে শুরু করে। যেকোনো সময় ট্রলারটি ডুবে যাওয়ার আশঙ্কায় তারা চরম আতঙ্কে রয়েছেন। পর্যটকদের দ্রুত উদ্ধারে সাহায্য চান ওই ব্যক্তি।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ৯৯৯ কর্তৃপক্ষ মোংলা কোস্টগার্ড ও বাগেরহাট নৌ-পুলিশকে বিষয়টি জানায়। তথ্য পেয়ে দ্রুত গতিসম্পন্ন নৌযান নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। ততক্ষণে ট্রলারটি প্রায় ডুবে গিয়েছিল এবং পর্যটকরা মাঝনদীতে ভাসছিলেন। উদ্ধারকারীরা সেখান থেকে ৮ পর্যটক ও চালককে (মাঝি) অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

উদ্ধার হওয়া পর্যটকরা জানান, রবিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর থেকে তারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশে রওনা হয়েছিলেন। দুপুরে ট্রলারের তলা ফেটে পানি উঠতে শুরু করলে তারা দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফেলেন। তবে সময়মতো উদ্ধারকারী দল পৌঁছানোয় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মাঝনদীতে ট্রলার ডুবি, পর্যটকদের অলৌকিক রক্ষা!

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত