কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক সার ডিলারের গুদামের বেড়া ভেঙে ২০২ বস্তা সার নিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে তদন্ত কমিটি। এরই মধ্যে ১০৭ বস্তা সার উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের বিসিআইসি ডিলার তাইফুর রহমান মুকুলের গুদাম থেকে কৃষকেরা এসব সার নিয়ে যান। ডিলারের দাবি, এক ব্যক্তির উসকানিতে একদল কৃষক গুদামের বেড়া ভেঙে সার নিয়ে যায়। এ ঘটনায় কৃষক আবদুল লতিফের নাম উল্লেখ করে রোববার (২৩ আগস্ট) রাতে ভূরুঙ্গামারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
কৃষকদের অভিযোগ, তারা এক সপ্তাহ ধরে ডিলারের কাছে সার চেয়েও পাননি। গুদামে চার কিস্তিতে ১ হাজার ৩৬০ বস্তা সার থাকার কথা থাকলেও বিতরণের সময় ৩৪০ বস্তা দেওয়ার কথা জানানো হলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। কৃষকদের অভিযোগ, ডিলার গোপনে সার বিক্রি করেছেন। জমিতে সার প্রয়োজন থাকায় টাকা দিয়েও সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকেরা গুদাম থেকে সার নিয়ে যান বলে তারা জানান।
তদন্ত কমিটির সভাপতি ও ভূরুঙ্গামারীর সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক বলেন, তাঁরা ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শী, ডিলার ও কৃষকদের বক্তব্য নিচ্ছেন। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পর বিষয়টি জানানো হবে।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন