সংবাদ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কাজ করছে দুই দেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০২:১১ পিএম

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কাজ করছে দুই দেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লি যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দুই দেশের সুবিধাজনক সময়ে আলোচনার মাধ্যমে এই সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব বুঝে নেওয়ার পর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দুই দেশ কাজ করছে। ঢাকা ও দিল্লির সুবিধাজনক সময়ে এই সফরের সময়সূচি চূড়ান্ত হবে।’ বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

নিজের দায়িত্বের অগ্রাধিকার নিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের জাতীয় স্বার্থ বজায় রেখে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করাই হবে তার প্রধান লক্ষ্য। যেকোনো দ্বিপাক্ষিক সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত হবে বলে তিনি উল্লেখ করেন।

সকালে মন্ত্রণালয়ে আসার পর প্রতিমন্ত্রীকে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাগত জানান। এরপর তিনি তার দপ্তরে কার্যক্রম শুরু করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কাজ করছে দুই দেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লি যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দুই দেশের সুবিধাজনক সময়ে আলোচনার মাধ্যমে এই সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব বুঝে নেওয়ার পর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দুই দেশ কাজ করছে। ঢাকা ও দিল্লির সুবিধাজনক সময়ে এই সফরের সময়সূচি চূড়ান্ত হবে।’ বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

নিজের দায়িত্বের অগ্রাধিকার নিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের জাতীয় স্বার্থ বজায় রেখে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করাই হবে তার প্রধান লক্ষ্য। যেকোনো দ্বিপাক্ষিক সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত হবে বলে তিনি উল্লেখ করেন।

সকালে মন্ত্রণালয়ে আসার পর প্রতিমন্ত্রীকে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাগত জানান। এরপর তিনি তার দপ্তরে কার্যক্রম শুরু করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত