সংবাদ

অপকর্ম করলে ছাড় নয়: হুঁশিয়ারি রিজভীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৪:০৬ পিএম

অপকর্ম করলে ছাড় নয়: হুঁশিয়ারি রিজভীর

দলের নাম ভাঙিয়ে যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে না জড়াতে নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অনৈতিক কাজে যুক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না।

সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়ার পর দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুই নেতার সমাধিতে এই শ্রদ্ধা জানান তিনি।

সময় তিনি বলেন, " আগস্টের পর দলের নাম ভাঙিয়ে যারা নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে দলের চেয়ারম্যান তারেক রহমান শক্ত পদক্ষেপ নিয়েছেন। তাই কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন এবং দলকে শক্তিশালী করবেন। নেতাকর্মীদের জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার চেষ্টা করতে হবে।"

রিজভী জানান, তার প্রধান দায়িত্ব হবে দলকে সুশৃঙ্খল সুসমন্বিতভাবে পরিচালনা করা এবং চেয়ারম্যানের নির্দেশিত সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন করা।

বিএনপি জনগণের সমর্থনেই সরকার গঠন করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, "চেয়ারম্যানের ঘোষিত কর্মসূচিগুলো জনগণের স্বার্থ, মানবকল্যাণ সামাজিক সুরক্ষার লক্ষ্যে নেওয়া হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের সহযোগিতা করতে হবে এবং সরকারের পদক্ষেপগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে।"

নির্বাচন প্রসঙ্গে রিজভী জানান, ইউনিয়ন, উপজেলা জেলা পর্যায়ের নেতারা সবকিছু যাচাই-বাছাই করে ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন, কারণ এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে না।

জরিপের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এত চক্রান্ত অপপ্রচারের পরও জরিপে বিএনপির জনপ্রিয়তা ৫৪ থেকে ৫৬ শতাংশের মতো রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত জনপ্রিয়তা ৬৫ থেকে ৬৬ শতাংশ।

জনগণের পক্ষে কাজ করলে সেই সরকার কখনো ব্যর্থ হবে না বলে তিনি মন্তব্য করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

অপকর্ম করলে ছাড় নয়: হুঁশিয়ারি রিজভীর

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত