সংবাদ

দেশসেবায় নিবেদিত থাকার আহ্বান: সেনাপ্রধান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৭:২৬ পিএম

দেশসেবায় নিবেদিত থাকার আহ্বান: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহ্যবাহী বীর ইউনিটগুলোর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব দেশপ্রেম নিয়ে দেশমাতৃকার সেবায় কাজ করে যাওয়ার নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই দিকনির্দেশনা প্রদান করেন।

সোমবার (২৪ আগস্ট) রাজশাহী সেনানিবাসস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) শহীদ নকীব হলে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের (বীর) ২১তম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সেনাপ্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বাৎসরিক এই সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সব অধিনায়কের সঙ্গে কথা বলেন তিনি।

সেনাপ্রধান দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এই বীর ইউনিটগুলো আগামী দিনেও পদাতিক বাহিনীর মূল মেরুদন্ড হিসেবে কাজ করবে। সেই সাথে তিনি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সব প্রশিক্ষণ এবং প্রশাসনিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

এর আগে সেনাবাহিনী প্রধান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) ভারপ্রাপ্ত জিওসি, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট এবং ১১ পদাতিক ডিভিশনের জিওসি বগুড়া এরিয়া কমান্ডার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সম্মেলনে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা বীর ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আর্টডকের ভারপ্রাপ্ত জিওসি, ইবিআরসির কমান্ড্যান্ট, সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, সেনাপ্রধানের সামরিক সচিব, বিআইআরসির কমান্ড্যান্ট, ১১ পদাতিক ডিভিশনের জিওসি, এসআইএন্ডটির কমান্ড্যান্টসহ সেনাসদর সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সেনাপ্রধানের দিকনির্দেশনা শোনেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

দেশসেবায় নিবেদিত থাকার আহ্বান: সেনাপ্রধান

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত