দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি এবং যে কোনো সেবা কিংবা কাজকে কেন্দ্র করে তৈরি হওয়া আর্থিক হয়রানির ঘটনাগুলো নথিবদ্ধ করতে চালু করা হয়েছে একটি নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবিডি ডটকম’ (chandabd.com)। এখন থেকে যে কেউ নিজের নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রেখে এই ওয়েবসাইটে চাঁদাবাজির অভিজ্ঞতা জানাতে পারবেন।
মঙ্গলবার
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই উদ্যোগের কথা
জানানো হয়। আয়োজকরা জানান,
বিদেশি বিভিন্ন নাগরিক-রিপোর্টিং প্ল্যাটফর্ম থেকে অনুপ্রেরণা নিয়ে
এবং পূর্বে চালু হওয়া ‘ঘুস
ডট সাইট’-এর সাফল্যের ওপর
ভিত্তি করে নতুন এই
প্ল্যাটফর্মটি গড়ে তোলা হয়েছে।
যেভাবে
জানানো যাবে অভিযোগ
নতুন
এই অনলাইন মাধ্যমে নাম-পরিচয় প্রকাশ
না করেই নাগরিকরা চাঁদা
দাবি, ভয়ভীতি প্রদর্শন কিংবা ব্যবসা ও নির্মাণকাজ কেন্দ্রিক
অবৈধ অর্থ দাবির মতো
তথ্য দাখিল করতে পারবেন। প্রতিবেদনে
ঘটনার স্থান, সময়, সংশ্লিষ্ট খাত,
দাবিকৃত টাকার পরিমাণ এবং ঘটনার সংক্ষিপ্ত
বিবরণ যুক্ত করার সুনির্দিষ্ট সুবিধা
রাখা হয়েছে।
অভিযোগ
প্রকাশে কঠোর নিয়মাবলী
প্ল্যাটফর্ম
কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, ওয়েবসাইটে প্রকাশিত তথ্যসমূহ আদালতে উপস্থাপনযোগ্য প্রমাণ বা কোনো তদন্তের
চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে না।
এটি মূলত নাগরিকদের বাস্তব
অভিজ্ঞতার একটি উন্মুক্ত তথ্যভাণ্ডার,
যা থেকে কোন এলাকা
বা খাতে চাঁদাবাজির মাত্রা
কেমন, তার একটি প্রাথমিক
চিত্র পাওয়া যাবে।
উদ্যোক্তারা
নিশ্চিত করেছেন, ভুল তথ্য, কাদা
ছোড়াছুড়ি, ব্যক্তিগত ফোন নম্বর কিংবা
ঠিকানার অপব্যবহার রোধে প্রতিটি অভিযোগ
প্রকাশের আগে মডারেশন প্রক্রিয়ার
মধ্য দিয়ে যাবে। কোনো
ব্যক্তিবিশেষের বিরুদ্ধে তথ্য থাকলেও তা
প্রমাণিত অপরাধ হিসেবে দেখানো হবে না।
চাঁন্দাবিডি
কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, তাদের মূল লক্ষ্য কাউকে
ব্যক্তিগতভাবে হেয় করা নয়;
বরং নাগরিকদের ভোগান্তির চিত্র দায়িত্বশীলতার সাথে নথিভুক্ত করা,
জনসচেতনতা বাড়ানো এবং প্রয়োজনে প্রশাসনিক
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন