সংবাদ

চুরির গরু হাটে বিক্রি করতে এসে ধরা খেলেন যুবক

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:৪৩ এএম

চুরির গরু হাটে বিক্রি করতে এসে ধরা খেলেন যুবক
ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাটে চুরি করা গরু বাজারে বিক্রি করতে এসে জনতার হাতে ধরা পড়েছেন বিজয় রবিদাস (২২) নামের এক যুবক। সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার আমরোড গরুর বাজারে এ ঘটনা ঘটে। পরে তাকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়েছে।

আটক বিজয় রবিদাস উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা বাগানের পুলপার এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিজয় উপজেলার নালুয়া চা বাগানের আরংবিল এলাকার বিশ্বজিত মুন্ডার একটি গরু চুরি করেন। চুরির পর সেই গরুটি নিয়ে তিনি উপজেলার আমরোড বাজারে বিক্রির জন্য যান। বাজারে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি গরু চুরির কথা স্বীকার করলে জনতা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজয় পুলিশকে জানিয়েছেন, চুরির নেশায় এর আগে তিনি নিজের ঘরের গরুও চুরি করেছিলেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক যুবক বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

চুরির গরু হাটে বিক্রি করতে এসে ধরা খেলেন যুবক

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটে চুরি করা গরু বাজারে বিক্রি করতে এসে জনতার হাতে ধরা পড়েছেন বিজয় রবিদাস (২২) নামের এক যুবক। সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার আমরোড গরুর বাজারে এ ঘটনা ঘটে। পরে তাকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়েছে।

আটক বিজয় রবিদাস উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা বাগানের পুলপার এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিজয় উপজেলার নালুয়া চা বাগানের আরংবিল এলাকার বিশ্বজিত মুন্ডার একটি গরু চুরি করেন। চুরির পর সেই গরুটি নিয়ে তিনি উপজেলার আমরোড বাজারে বিক্রির জন্য যান। বাজারে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি গরু চুরির কথা স্বীকার করলে জনতা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজয় পুলিশকে জানিয়েছেন, চুরির নেশায় এর আগে তিনি নিজের ঘরের গরুও চুরি করেছিলেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক যুবক বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত