সংবাদ

সাংবাদিক ওয়াদুদ হত্যা মামলার আসামি নুরুজ্জামান গ্রেপ্তার

প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৬ এএম

সাংবাদিক ওয়াদুদ হত্যা মামলার আসামি নুরুজ্জামান গ্রেপ্তার
ছবি : সংবাদ

নারায়ণগঞ্জের বন্দরে সাংবাদিক ওয়াদুদ খন্দকার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও মাদক ব্যবসায়ী নুরুজ্জামান মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার নুরুজ্জামান মোল্লা বন্দর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর প্রতিনিধি ওয়াদুদ খন্দকার হত্যা মামলার তালিকাভুক্ত আসামি। নিহত ওয়াদুদ খন্দকার ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকারের ভাই। নুরুজ্জামানের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নুরুজ্জামান মোল্লার বিরুদ্ধে হত্যাসহ অন্তত ৩ থেকে ৪টি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সাংবাদিক ওয়াদুদ হত্যা মামলার আসামি নুরুজ্জামান গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে সাংবাদিক ওয়াদুদ খন্দকার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও মাদক ব্যবসায়ী নুরুজ্জামান মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার নুরুজ্জামান মোল্লা বন্দর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর প্রতিনিধি ওয়াদুদ খন্দকার হত্যা মামলার তালিকাভুক্ত আসামি। নিহত ওয়াদুদ খন্দকার ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকারের ভাই। নুরুজ্জামানের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নুরুজ্জামান মোল্লার বিরুদ্ধে হত্যাসহ অন্তত ৩ থেকে ৪টি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত