সংবাদ

শিক্ষার্থীদের জন্য ফ্রি জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:০৭ পিএম

শিক্ষার্থীদের জন্য ফ্রি জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ
ছবি : সংগৃহীত

দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে গুগল। প্রতিষ্ঠানটি তাদের ‘ব্যাক টু স্কুল’ উদ্যোগের অংশ হিসেবে বিশ্বজুড়ে শিক্ষার্থীদের জন্য একগুচ্ছ সুবিধা চালু করেছে, যার মধ্যে রয়েছে এআই চ্যাটবট জেমিনির প্রো সংস্করণ এবং ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ - দুটোই সম্পূর্ণ বিনামূল্যে। গত শুক্রবার (২১ আগস্ট) থেকে এই অফার কার্যকর হয়েছে।

এক বছর মেয়াদি এই প্যাকেজে শিক্ষার্থীরা যা যা পাচ্ছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো - জেমিনির ব্যবহার সীমা স্বাভাবিকের দ্বিগুণ, বিনামূল্যে বিশাল স্টোরেজ সুবিধা এবং আরও কিছু বাড়তি ফিচার। শুধু তা-ই নয়, গুগল এআই প্রো ও ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনেও শিক্ষার্থীরা পাচ্ছেন সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।

যোগ্যতার শর্ত

তবে সবাই এই সুযোগ পাবেন না। অফারটি পেতে হলে আবেদনকারীকে হতে হবে দেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী এবং বয়স হতে হবে ১৮ বছরের বেশি। এ ছাড়া লাগবে একটি ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি বা পরিচয় নিশ্চিতকারী কোনো নথি।

আবেদন প্রক্রিয়া সহজ কয়েক ধাপে

আগ্রহীদের প্রথমেই যেতে হবে গুগল ওয়ান স্টুডেন্ট পেজে, নিজের জিমেইল দিয়ে লগইন করে। সেখানে ‘গেট স্টুডেন্ট অফার’ অপশনে ক্লিক করে দেশ হিসেবে বাংলাদেশ বেছে নিতে হবে, এরপর দিতে হবে বিশ্ববিদ্যালয় ও নিজের নামের তথ্য।

যাচাইয়ের জন্য এরপর আপলোড করতে হবে স্টুডেন্ট আইডি কার্ড কিংবা সবশেষ সেমিস্টারের ফি প্রদানের প্রমাণ। নথি জমা দেওয়ার পর গুগল স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে স্বল্প সময়ের মধ্যেই নিশ্চিতকরণ বার্তা পাঠাবে।

শেষ ধাপে একটি পেমেন্ট কার্ড যুক্ত করা বাধ্যতামূলক - যদিও পুরো অফারটিই ফ্রি। এখানে ব্যবহার করা যাবে আন্তর্জাতিক লেনদেনযোগ্য পাসপোর্ট-এনডোর্সড ডুয়াল কারেন্সি কার্ড কিংবা ভার্চ্যুয়াল ডলার কার্ড। গুগল স্পষ্ট করে জানিয়েছে, ট্রায়ালের এই ১২ মাসে কার্ড থেকে কোনো অর্থ কেটে নেওয়া হবে না।

উল্লেখ্য, জেমিনি প্রো গুগলের সবচেয়ে উন্নত এআই মডেলগুলোর একটি হিসেবে পরিচিত, যা কোডিং, ডেটা বিশ্লেষণ ও জটিল গণিত সমাধানে দক্ষ। ফলে অ্যাসাইনমেন্ট লেখা থেকে শুরু করে প্রেজেন্টেশন তৈরি - শিক্ষাজীবনের নানা কাজেই এটি শিক্ষার্থীদের সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

শিক্ষার্থীদের জন্য ফ্রি জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত