আগামী অক্টোবরে ঢাকায় বাংলাদেশ ও ব্রাজিলের সম্ভাব্য প্রীতি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে উঠলেও সরকারের অবস্থান এখন পুরোপুরি পরিষ্কার।
বাংলাদেশ
ফুটবল ফেডারেশন (বাফুফে) ম্যাচটি আয়োজনে সরকারি সহায়তার আশা করলেও যুব
ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক
স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই হাইভোল্টেজ প্রীতি
ম্যাচের জন্য সরকার থেকে
কোনো অর্থ বরাদ্দ দেওয়া
হবে না।
মঙ্গলবার
দুপুরে বক্সিংয়ের একটি অনুষ্ঠান শেষে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া
প্রতিমন্ত্রী এই অনড় অবস্থানের
কথা জানান।
পার্শ্ববর্তী
দেশ ভারতে ব্রাজিল ম্যাচ আয়োজনের বিশাল ব্যয় ও অর্থনৈতিক
সমালোচনার কথা স্মরণ করিয়ে
দিয়ে তিনি স্পষ্ট ভাষায়
বলেন, "এক কথায় উত্তর
দিলে এই মুহূর্তে আমরা
সরকারের পক্ষ থেকে এ
ধরনের অর্থ ব্যয় করার
মতো অবস্থানে নেই। আপনারা জানেন
বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে আমাদের অনেক বেশি ব্যয়
বহন করতে হচ্ছে। সে
ক্ষেত্রে একটি ম্যাচকে উপলক্ষ
করে সরকারের পক্ষ থেকে এ
ধরনের অর্থ খরচ করার
মানসিকতা আমাদের নেই।"
তবে
ম্যাচ আয়োজনের বিষয়ে বাফুফেকে পুরোপুরি হতাশ করেননি প্রতিমন্ত্রী।
বাফুফে সভাপতির সঙ্গে এ বিষয়ে তার
প্রাতিষ্ঠানিক বার্তা আদান-প্রদান হয়েছে
উল্লেখ করে তিনি বলেন,
"বাফুফে সভাপতির সঙ্গে আমার ইতিমধ্যে কথা
হয়েছে। ব্রাজিল প্রতিনিধিদলের সঙ্গে বাফুফের যেহেতু যোগাযোগ চলছে, তারা যদি নিজস্ব
উদ্যোগে বিভিন্ন স্পনসর এনে আর্থিক বিষয়টিকে
পরিপূর্ণতা দিতে পারে, তাহলে
আমরা সরকারের পক্ষ থেকে লজিস্টিকসসহ
সব ধরনের সার্বিক সহযোগিতা করব।"
অর্থসংকটের
এই কঠিন সময়ে সরকারি
তহবিল ব্যবহারের সুযোগ না থাকলেও ব্রাজিলের
মতো ফুটবল পরাশক্তি বাংলাদেশে এসে খেললে সেটিকে
ইতিবাচক হিসেবেই দেখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বাফুফের আর্থিক সাহায্য চাওয়ার প্রসঙ্গে টেনে তিনি জানান,
পুরো বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে
রয়েছে। বাফুফের সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও মূল আয়োজনের
ব্যয়ভার বহন ও অন্যান্য
আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে এখনো বিশদ
আলোচনা সম্পন্ন হয়নি। বাফুফে যদি বেসরকারি পৃষ্ঠপোষক
সংগ্রহ করতে পারে, তবেই
মাঠে গড়াবে এই ঐতিহাসিক ম্যাচ।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন