সংবাদ

সাতসকালে মুষলধারে বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৮:৫৪ এএম

সাতসকালে মুষলধারে বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা
ছবি : সংগৃহীত

গত কয়েক দিনের ভ্যাপসা গরমের পর বুধবার (২৬ আগস্ট) সকালে মুষলধারে বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। ভোর থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও কাজে বের হওয়া সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে ভোগান্তি।

বুধবার সকাল সাড়ে ৬টার পর থেকেই রাজধানীর মিরপুর, পল্টন, শাহবাগ, ধানমন্ডি ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও বজ্রসহ ভারী বর্ষণ হওয়ায় নিচু এলাকার রাস্তায় পানি জমতে দেখা গেছে। এতে করে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ ও অফিসগামীরা বিপাকে পড়েছেন। বাসস্ট্যান্ড ও মোড়ের দোকানগুলোতে অনেককে বৃষ্টির জন্য অপেক্ষা করতে দেখা যায়।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এর আগে গত কয়েক দিন ধরে তীব্র গরম ও লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। সকালের এই বৃষ্টি গুমোট গরম কমিয়ে নগরবাসীর জন্য প্রশান্তি নিয়ে এলেও সড়ক ও অলিগলিতে জলজটের শঙ্কা দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সাতসকালে মুষলধারে বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

গত কয়েক দিনের ভ্যাপসা গরমের পর বুধবার (২৬ আগস্ট) সকালে মুষলধারে বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। ভোর থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও কাজে বের হওয়া সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে ভোগান্তি।

বুধবার সকাল সাড়ে ৬টার পর থেকেই রাজধানীর মিরপুর, পল্টন, শাহবাগ, ধানমন্ডি ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও বজ্রসহ ভারী বর্ষণ হওয়ায় নিচু এলাকার রাস্তায় পানি জমতে দেখা গেছে। এতে করে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ ও অফিসগামীরা বিপাকে পড়েছেন। বাসস্ট্যান্ড ও মোড়ের দোকানগুলোতে অনেককে বৃষ্টির জন্য অপেক্ষা করতে দেখা যায়।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এর আগে গত কয়েক দিন ধরে তীব্র গরম ও লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। সকালের এই বৃষ্টি গুমোট গরম কমিয়ে নগরবাসীর জন্য প্রশান্তি নিয়ে এলেও সড়ক ও অলিগলিতে জলজটের শঙ্কা দেখা দিয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত