সংবাদ

লর্ডস টেস্টে ফিরছেন বাবর আজম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৯:৪৬ এএম

লর্ডস টেস্টে ফিরছেন বাবর আজম
ছবি : সংগৃহীত

আঙুলের চোট কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। লর্ডসে হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নেটে পুরোদমে অনুশীলন করেছেন তিনি। বাবরের ফেরা প্রথম টেস্টে বড় ব্যবধানে হারা পাকিস্তান শিবিরে স্বস্তি নিয়ে এসেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) লর্ডসে পাকিস্তান দলের অনুশীলন শেষে বোলিং কোচ উমর গুল বাবরের ফেরার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নেটে ব্যাটিং করার সময় বাবরকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে। দ্রুতগতির বোলার, স্পিনার এবং থ্রো-ডাউন–সবই সাবলীলভাবে মোকাবিলা করেছেন এই তারকা ব্যাটার।

উমর গুল বলেন, ‘বাবর আজম আজ পুরো ব্যাটিং সেশন শেষ করেছে। তাকে দেখে খুব ইতিবাচক মনে হয়েছে। আমরা আশাবাদী যে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে।’

এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে আঙুলে চোট পেয়েছিলেন বাবর। এরপর ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আবারও আঘাত পাওয়ায় লিডসের হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। বাবরের অনুপস্থিতিতে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৮৬ ওভারের মধ্যেই অলআউট হয়ে ইনিংস ও ১০৩ রানের বিশাল ব্যবধানে হারে সফরকারীরা।

ইংল্যান্ডের মাটিতে বাবর আজমের রেকর্ড বেশ উজ্জ্বল। সেখানে খেলা ৬ ইনিংসে ৬৫.৭৫ গড়ে ৩টি অর্ধশতক করেছেন তিনি। লর্ডসের মাঠে পাকিস্তানের অতীত রেকর্ডও ভালো; সেখানে শেষ দুই টেস্টেই জয় পেয়েছে তারা। দ্বিতীয় টেস্টে বাবর চার নম্বরে ব্যাটিং করবেন বলে ধারণা করা হচ্ছে। এতে ওপেনিংয়ে শান মাসুদ বা আবদুল্লাহ শফিকের মধ্যে একজন সুযোগ পেতে পারেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে। বর্তমানে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে পাকিস্তান।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

লর্ডস টেস্টে ফিরছেন বাবর আজম

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত