সংবাদ

শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে বিষধর শঙ্খিনী উদ্ধার

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৯:২৫ এএম

শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে বিষধর শঙ্খিনী উদ্ধার
ছবি : সংবাদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের একটি আবাসিক এলাকার বসতবাড়ি থেকে একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে শহরের পূর্বাশা এলাকার গোপাল গোস্বামীর বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ঘরে সাপটি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দা নাহিদ বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন। তারা জানান, উদ্ধার হওয়া সাপটি অত্যন্ত বিষধর ‘শঙ্খিনী’। সাপটিকে পরে বন বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, শঙ্খিনী অত্যন্ত বিষধর হলেও সাধারণত মানুষকে এড়িয়ে চলে। বসতবাড়িতে এ ধরনের সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে সাপটিকে আঘাত না করার পরামর্শ দেন তিনি। এমন পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকারী দল বা বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে শ্রীমঙ্গলের বিভিন্ন লোকালয়ে প্রায়ই বিষধর সাপ ও অজগর চলে আসার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। পরিবেশকর্মীদের ধারণা, বনাঞ্চল ধ্বংসের ফলে আবাসস্থল ও খাদ্যের সংকট দেখা দেওয়ায় বন্য প্রাণীরা লোকালয়ে চলে আসছে। স্থানীয় বাসিন্দাদের মনে এখন বড় প্রশ্ন - বন্য প্রাণী লোকালয়ে আসছে, নাকি মানুষই বনের ভেতরে ঢুকে পড়ছে?

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে বিষধর শঙ্খিনী উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের একটি আবাসিক এলাকার বসতবাড়ি থেকে একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে শহরের পূর্বাশা এলাকার গোপাল গোস্বামীর বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ঘরে সাপটি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দা নাহিদ বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন। তারা জানান, উদ্ধার হওয়া সাপটি অত্যন্ত বিষধর ‘শঙ্খিনী’। সাপটিকে পরে বন বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, শঙ্খিনী অত্যন্ত বিষধর হলেও সাধারণত মানুষকে এড়িয়ে চলে। বসতবাড়িতে এ ধরনের সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে সাপটিকে আঘাত না করার পরামর্শ দেন তিনি। এমন পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকারী দল বা বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে শ্রীমঙ্গলের বিভিন্ন লোকালয়ে প্রায়ই বিষধর সাপ ও অজগর চলে আসার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। পরিবেশকর্মীদের ধারণা, বনাঞ্চল ধ্বংসের ফলে আবাসস্থল ও খাদ্যের সংকট দেখা দেওয়ায় বন্য প্রাণীরা লোকালয়ে চলে আসছে। স্থানীয় বাসিন্দাদের মনে এখন বড় প্রশ্ন - বন্য প্রাণী লোকালয়ে আসছে, নাকি মানুষই বনের ভেতরে ঢুকে পড়ছে?

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত