সংবাদ

মহেশখালী চ্যানেলে নৌকাডুবি, নিউজিল্যান্ডের কিশোর নিখোঁজ

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:১৪ এএম

মহেশখালী চ্যানেলে নৌকাডুবি, নিউজিল্যান্ডের কিশোর নিখোঁজ
ছবি : সংবাদ

কক্সবাজারের মহেশখালী চ্যানেলে কাঠের নৌকা ডুবে নিউজিল্যান্ডের একটি পরিবারের চার সদস্য বিপদে পড়েছেন। তাদের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও আলবার্ট (১৬) নামের এক কিশোর নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নাজিরারটেক-সোনাদিয়া দ্বীপের মোহনায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড (৭৪) পরিবারের সদস্য বেলা (৩৬), রালফ (১৩) ও আলবার্টকে নিয়ে নিজস্বভাবে তৈরি কাঠের নৌকায় সাগরে ঘুরতে বের হয়েছিলেন।

নৌকাটি ডুবে যাওয়ার পর স্থানীয় জেলেরা উদ্ধারকাজ শুরু করেন। পরে জন এডওয়ার্ড, বেলা ও রালফকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। আলবার্টের সন্ধান পাওয়া যায়নি।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, নিখোঁজ কিশোরকে উদ্ধারে কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও বাংলাদেশ নৌবাহিনী কাজ করছে। নৌবাহিনীর জাহাজ ‘শাপলা’ ও দ্রুতগামী বোটও অভিযানে যুক্ত হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া বিভাগ জানিয়েছে, নিখোঁজ আলবার্টের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মহেশখালী চ্যানেলে নৌকাডুবি, নিউজিল্যান্ডের কিশোর নিখোঁজ

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজারের মহেশখালী চ্যানেলে কাঠের নৌকা ডুবে নিউজিল্যান্ডের একটি পরিবারের চার সদস্য বিপদে পড়েছেন। তাদের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও আলবার্ট (১৬) নামের এক কিশোর নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নাজিরারটেক-সোনাদিয়া দ্বীপের মোহনায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড (৭৪) পরিবারের সদস্য বেলা (৩৬), রালফ (১৩) ও আলবার্টকে নিয়ে নিজস্বভাবে তৈরি কাঠের নৌকায় সাগরে ঘুরতে বের হয়েছিলেন।

নৌকাটি ডুবে যাওয়ার পর স্থানীয় জেলেরা উদ্ধারকাজ শুরু করেন। পরে জন এডওয়ার্ড, বেলা ও রালফকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। আলবার্টের সন্ধান পাওয়া যায়নি।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, নিখোঁজ কিশোরকে উদ্ধারে কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও বাংলাদেশ নৌবাহিনী কাজ করছে। নৌবাহিনীর জাহাজ ‘শাপলা’ ও দ্রুতগামী বোটও অভিযানে যুক্ত হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া বিভাগ জানিয়েছে, নিখোঁজ আলবার্টের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত