সংবাদ

জীবননগরে ৬৫২ বোতল মাদকসহ যুবক আটক

 প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:৪৪ পিএম

জীবননগরে ৬৫২ বোতল মাদকসহ যুবক আটক
ছবি : সংবাদ

চুয়াডাঙ্গার জীবননগরে ৬৫২ বোতল মাদক সিরাপ, নগদ ১৬ লাখ ৭৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা দেড়টার দিকে উপজেলার নতুনপাড়া এলাকায় র‍্যাব-১২-এর সিপিসি-৩, মেহেরপুরের একটি দল অভিযান চালিয়ে মো. ইমন আহম্মেদকে (২৪) আটক করে। তিনি নতুনপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ইমনের কাছ থেকে ৫৪২ বোতল স্ক্যার্ফ সিরাপ ও ১১০ বোতল উইনক্যারেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ ছাড়া নগদ ১৬ লাখ ৭৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‍্যাবের দাবি, ইমন দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজ এলাকা ও আশপাশের এলাকায় মাদক সরবরাহের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।

এ ঘটনায় ইমনের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। র‍্যাব-১২-এর সিপিসি-৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার হান্নান হাওলাদার বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

জীবননগরে ৬৫২ বোতল মাদকসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার জীবননগরে ৬৫২ বোতল মাদক সিরাপ, নগদ ১৬ লাখ ৭৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা দেড়টার দিকে উপজেলার নতুনপাড়া এলাকায় র‍্যাব-১২-এর সিপিসি-৩, মেহেরপুরের একটি দল অভিযান চালিয়ে মো. ইমন আহম্মেদকে (২৪) আটক করে। তিনি নতুনপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ইমনের কাছ থেকে ৫৪২ বোতল স্ক্যার্ফ সিরাপ ও ১১০ বোতল উইনক্যারেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ ছাড়া নগদ ১৬ লাখ ৭৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‍্যাবের দাবি, ইমন দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজ এলাকা ও আশপাশের এলাকায় মাদক সরবরাহের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।

এ ঘটনায় ইমনের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। র‍্যাব-১২-এর সিপিসি-৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার হান্নান হাওলাদার বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত