সংবাদ

চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০১:২৪ পিএম

চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের খুলশী থানার পলিটেকনিক মোড়ে দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামের এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার জয় নারায়ণপুর এলাকার নূরনবীর ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, সকাল সাড়ে ৫টার দিকে পলিটেকনিক মোড়ে রাস্তা পার হচ্ছিলেন দেলোয়ার হোসেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক প্রাইভেট কারটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরের খুলশী থানার পলিটেকনিক মোড়ে দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামের এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার জয় নারায়ণপুর এলাকার নূরনবীর ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, সকাল সাড়ে ৫টার দিকে পলিটেকনিক মোড়ে রাস্তা পার হচ্ছিলেন দেলোয়ার হোসেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক প্রাইভেট কারটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত