বাগেরহাটের পূর্ব-সুন্দরবনের মোংলাস্থ চাঁদপাই রেঞ্জের গহীন বনে অভিযান চালিয়ে হরিণ শিকারের সরঞ্জাম, নিষিদ্ধ জাল ও দুইটি কাঠের নৌকাসহ ছয় চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ। শনিবার (১০ অক্টোবর) বিকেলে বনের চাড়াপুটিয়া টহল ফাঁড়ির হলুদীবুনিয়া খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন - হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সাউদ শেখ ও নাহিদ শেখ।
বাগেরহাট বিভাগীয় বন অফিস সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বনের গহীনে অনুপ্রবেশ ও হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পাতার গোপন সংবাদ পায় বন বিভাগ। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চাড়াপুটিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে শনিবার বিকেলে একদল বনকর্মী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চাড়াপুটিয়া সংলগ্ন এলাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বনকর্মীরা চারদিক থেকে ঘেরাও করে তাঁদের আটক করেন।
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দীপন চন্দ্র দাস জানান, সুন্দরবনের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তার ছয় চোরা শিকারির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও বন আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাদের বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন