সংবাদ

চট্টগ্রামে অবৈধ সরকারি গমের চালান, জরিমানা ৩ লাখ

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পিএম

চট্টগ্রামে অবৈধ সরকারি গমের চালান, জরিমানা ৩ লাখ
ছবি : সংবাদ

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার নাসিরাবাদ এলাকায় লাইসেন্স ছাড়া খাদ্য অধিদপ্তরের বিপুল পরিমাণ সরকারি লাল গম মজুতের দায়ে ‘ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল’ নামে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে মজুত করা ১২০ দশমিক ০৫ টন (১ লাখ ২০ হাজার ৫০ কেজি) গম জব্দ করেছে যৌথ দল।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭) চট্টগ্রাম, জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে এসব গম জব্দ করা হয়।

এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নাসিরাবাদ এলাকার ওই ফ্লাওয়ার মিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানকালে লাইসেন্স ছাড়া সরকারি খাদ্যশস্য মজুত রাখা এবং নিয়মবহির্ভূতভাবে ব্যবসা পরিচালনার সত্যতা পাওয়া যায়। এ সময় ১ লাখ ২০ হাজার ৫০ কেজি লাল গম জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। 

এসআরবি-৭ কর্মকর্তা আরও জানান, সরকারি খাদ্যশস্যের অবৈধ মজুত ও অসাধু ব্যবসা প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে অবৈধ সরকারি গমের চালান, জরিমানা ৩ লাখ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার নাসিরাবাদ এলাকায় লাইসেন্স ছাড়া খাদ্য অধিদপ্তরের বিপুল পরিমাণ সরকারি লাল গম মজুতের দায়ে ‘ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল’ নামে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে মজুত করা ১২০ দশমিক ০৫ টন (১ লাখ ২০ হাজার ৫০ কেজি) গম জব্দ করেছে যৌথ দল।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭) চট্টগ্রাম, জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে এসব গম জব্দ করা হয়।

এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নাসিরাবাদ এলাকার ওই ফ্লাওয়ার মিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানকালে লাইসেন্স ছাড়া সরকারি খাদ্যশস্য মজুত রাখা এবং নিয়মবহির্ভূতভাবে ব্যবসা পরিচালনার সত্যতা পাওয়া যায়। এ সময় ১ লাখ ২০ হাজার ৫০ কেজি লাল গম জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। 

এসআরবি-৭ কর্মকর্তা আরও জানান, সরকারি খাদ্যশস্যের অবৈধ মজুত ও অসাধু ব্যবসা প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত