সংবাদ

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পেল ১ কোটি ১৬ লাখ

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পিএম

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পেল ১ কোটি ১৬ লাখ
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩২ পরিবার চেক তুলে দিচ্ছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। ছবি : সংবাদ

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের পুনর্বাসনে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড ও চাঁদপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩২টি পরিবারের মাঝে মোট ১ কোটি ১৬ লাখ টাকার চেক প্রদান করা হয়।

রোববার (১১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোর বেদনা কিংবা চিরতরে পঙ্গুত্ব বরণ করার ক্ষতি কোনো অর্থ দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবে সরকার ও বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে এবং মানসিক ও আর্থিক শক্তি যোগাতে সাহায্য করবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিসি) উজালা রানী চাকমা। এ ছাড়া চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিআরটিএর প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন আইন অনুযায়ী সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা এবং গুরুতর আহত বা পঙ্গুত্ব বরণকারীদের চিকিৎসার জন্য নির্ধারিত আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। চেক গ্রহণকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সরকারের এই সহায়তামূলক কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা পেল ১ কোটি ১৬ লাখ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত