সংবাদ

সাড়ে ৫ মাস পর উৎপাদনে ফিরছে সিইউএফএল

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০১:৩২ পিএম

সাড়ে ৫ মাস পর উৎপাদনে ফিরছে সিইউএফএল
ছবি : সংবাদ

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) গ্যাস সরবরাহ শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ বা ৪ সেপ্টেম্বর থেকে কারখানাটিতে পুনরায় সার উৎপাদন শুরু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিইউএফএল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে এই সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। বর্তমানে দৈনিক ৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এই গ্যাস পাওয়ার পর কারখানার যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষাসহ উৎপাদন শুরুর আনুষঙ্গিক প্রস্তুতি চলছে।

গ্যাস সংকটের কারণে চলতি বছরের ৪ মার্চ সিইউএফএল-এর উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। এরপর দীর্ঘ সাড়ে পাঁচ মাস কারখানাটি অলস পড়ে থাকে। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রস্তুতি পর্বের জন্য অল্প পরিমাণ গ্যাস প্রয়োজন হলেও কারখানাটি পূর্ণ সক্ষমতায় চালু করতে প্রতিদিন ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হবে।

চট্টগ্রামের আনোয়ারার রাঙ্গাদিয়ায় অবস্থিত ৩৮ বছরের পুরোনো এই কারখানায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন করা হয়। গত দুই বছরে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটের কারণে বেশ কয়েক দফায় কারখানাটির উৎপাদন ব্যাহত হয়েছে। বর্তমানে সিইউএফএল-এর দৈনিক উৎপাদন সক্ষমতা ১ হাজার ১০০ টন ইউরিয়া এবং ৮০০ টন অ্যামোনিয়া।

সিইউএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, ‘দীর্ঘদিন পর মঙ্গলবার  (২৫ আগস্ট) সকাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। যান্ত্রিক কোনো ত্রুটি দেখা না দিলে আগামী ৩ বা ৪ সেপ্টেম্বর থেকে আমরা উৎপাদনে যেতে পারব। বর্তমানে আমাদের যতটুকু গ্যাস প্রয়োজন, ততটুকুই সরবরাহ পাচ্ছি।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সাড়ে ৫ মাস পর উৎপাদনে ফিরছে সিইউএফএল

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত