সংবাদ

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে সেই যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০২:৩৪ পিএম

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে সেই যুবক গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন এলাকা বারিক্কার টিলায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে সাইদুল ইসলাম (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে উত্তর বড়দল ইউনিয়নের বড়গোপ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৬ আগস্ট) দুপুরে বারিক্কার টিলা এলাকার একটি ফুটবল মাঠ থেকে ওই নারীকে ভাত খাওয়ানোর কথা বলে পাশের নির্জন জঙ্গলে নিয়ে যান সাইদুল। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় ওই নারীর চিৎকার শুনে স্থানীয় সঞ্জু মিয়া (৫৫) এগিয়ে গেলে অভিযুক্ত সাইদুল পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল করেন।

খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজলের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার রাতে অভিযান চালিয়ে সাইদুলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। একই সঙ্গে ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গ্রেপ্তারকৃত সাইদুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে সেই যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন এলাকা বারিক্কার টিলায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে সাইদুল ইসলাম (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে উত্তর বড়দল ইউনিয়নের বড়গোপ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৬ আগস্ট) দুপুরে বারিক্কার টিলা এলাকার একটি ফুটবল মাঠ থেকে ওই নারীকে ভাত খাওয়ানোর কথা বলে পাশের নির্জন জঙ্গলে নিয়ে যান সাইদুল। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় ওই নারীর চিৎকার শুনে স্থানীয় সঞ্জু মিয়া (৫৫) এগিয়ে গেলে অভিযুক্ত সাইদুল পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল করেন।

খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজলের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার রাতে অভিযান চালিয়ে সাইদুলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। একই সঙ্গে ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গ্রেপ্তারকৃত সাইদুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত