সংবাদ

বাংলাদেশকে জার্মানির ১২ মিলিয়ন ইউরো অনুদান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৮:১২ এএম

বাংলাদেশকে জার্মানির ১২ মিলিয়ন ইউরো অনুদান
ছবি : টিবিএস

বাংলাদেশের পরিবেশ রক্ষা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে ১২ মিলিয়ন ইউরো (প্রায় ১৭১ কোটি ৬৪ লাখ টাকা) অনুদান দিচ্ছে জার্মানি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এই লক্ষ্যে দুই দেশের মধ্যে দুটি পৃথক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

ইআরডির অতিরিক্ত সচিব ড. রোকসানা তারান্নুম এবং জার্মানির উন্নয়ন সংস্থা জিআইজেড-এর কান্ট্রি ডিরেক্টর মার্ক গোমবার্ট নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, ‘কানেক্ট’ নামক প্রকল্পের আওতায় ম্যানগ্রোভ বন, জলাভূমি ও সামুদ্রিক সম্পদ সুরক্ষায় ৫ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে। উপকূলীয় জনপদকে সম্পৃক্ত করে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার ও পুনরুদ্ধার নিশ্চিত করাই এই প্রকল্পের লক্ষ্য। মৎস্য অধিদপ্তর ও বন অধিদপ্তর যৌথভাবে এটি বাস্তবায়ন করবে।

অন্যদিকে, ‘ইই৪ডেভ’ প্রকল্পের আওতায় জ্বালানি দক্ষতা বাড়াতে ৭ মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো শিল্পকারখানা ও আবাসিক ভবনে বিদ্যুৎ সাশ্রয় এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমানো। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) এবং বিএসটিআই এই প্রকল্পটি বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে জার্মানি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। এ পর্যন্ত দেশটি বাংলাদেশকে প্রায় ৪ বিলিয়ন ইউরো আর্থিক ও কারিগরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে বাংলাদেশে জিআইজেড-এর অধীনে প্রায় ১১০ মিলিয়ন ইউরো মূল্যের ১৯টি প্রকল্প চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বাংলাদেশকে জার্মানির ১২ মিলিয়ন ইউরো অনুদান

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত