সংবাদ

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১১:৪২ এএম

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার
ছবি : সংবাদ

যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার পাঁচভুলোট সীমান্তে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচভুলোট সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া পিস্তলটির আনুমানিক মূল্য এক লাখ টাকা এবং ম্যাগাজিনটির মূল্য পাঁচ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও চোরাচালানি পণ্য আসা বন্ধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত পিস্তল ও ম্যাগাজিন শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার পাঁচভুলোট সীমান্তে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচভুলোট সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া পিস্তলটির আনুমানিক মূল্য এক লাখ টাকা এবং ম্যাগাজিনটির মূল্য পাঁচ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও চোরাচালানি পণ্য আসা বন্ধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত পিস্তল ও ম্যাগাজিন শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত