সংবাদ

সৌদি আরবে আগুনে পুড়ে নিহত নওগাঁর ৭ জনের জানাজা সম্পন্ন

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১০:৫৫ এএম

সৌদি আরবে আগুনে পুড়ে নিহত নওগাঁর ৭ জনের জানাজা সম্পন্ন
ছবি : সংবাদ

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাতজন প্রবাসীর জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে আত্রাইয়ের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসঙ্গে এই সাতজনের জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছায়। তাদের মধ্যে সাতজনের বাড়িই নওগাঁর আত্রাই উপজেলায়। বিমানবন্দর থেকে প্রশাসনের সহায়তায় রাত দেড়টার দিকে মরদেহগুলো আত্রাইয়ে আনা হয়। প্রিয়জনদের নিথর দেহ গ্রামে পৌঁছালে পুরো এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

জানাজায় নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় কয়েক হাজার মানুষ অংশ নেন।

জানাজা শেষে মরদেহগুলো নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরপর স্বজনরা নিজ নিজ গ্রামে নিয়ে তাদের দাফন সম্পন্ন করেন।

সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু বলেন, নিহত পরিবারগুলোকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। ভবিষ্যতে তাদের পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে আরও সহায়তা করা হবে। এ ছাড়া অগ্নিকাণ্ডে নিহত বাকিদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সৌদি দূতাবাস থেকে শনাক্ত হওয়া নওগাঁর সাতজন হলেন: আত্রাইয়ের উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামানিক, মোহন আলী, সুমন আলী ও কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

সৌদি আরবে আগুনে পুড়ে নিহত নওগাঁর ৭ জনের জানাজা সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত